পরীক্ষায় ভালো ফলাফল, ৮ শিক্ষার্থীকে প্লেনে চড়াল মাদ্রাসা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

পরীক্ষায় ভালো ফলাফল, ৮ শিক্ষার্থীকে প্লেনে চড়াল মাদ্রাসা

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ০৬:২৬:৩৭ পূর্বাহ্ন

পরীক্ষায় ভালো ফলাফল, ৮ শিক্ষার্থীকে প্লেনে চড়াল মাদ্রাসা

নিজস্ব প্রতিনিধি


হবিগঞ্জের মাধবপুরে একটি মাদ্রাসায় আলিম পরীক্ষায় ভালো ফল করায় ৮ শিক্ষার্থীকে বিমান ভ্রমণ করিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

উপজেলার কমলপুর হযরত শাহজালাল (র.) আলিম মাদ্রাসা একটি নন-এমপিও প্রতিষ্ঠান। বিগত বছরের মতো এ বছরও দাখিল পরীক্ষায় হবিগঞ্জ জেলার ৬৬টি মাদ্রাসার মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

এজন্য জিপিএ-৫ প্রাপ্ত ৬ জন ও ৪.৮ পাওয়া ২ এতিম শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিমান ভ্রমণ করানো হয়েছে। শিক্ষার্থীদের প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখানো হয়। পরে ঢাকা থেকে কক্সবাজার বিমানে ভ্রমণ করিয়ে সমুদ্র সৈকতে ও রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডসহ দর্শনীয় স্থান ঘুরে দেখানো হয়। পরে ট্রেনে করে মাদ্রাসায় ফিরে আসেন তারা।

আনন্দ ভ্রমণের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মেধাবী ছাত্র মাহমুদুল হাসান তারেক বলেন, আমি ছোটবেলা থেকেই বিমানে চড়ার স্বপ্ন দেখতাম। যখন মাদ্রাসা থেকে ঘোষণা দেওয়া হলো জিপিএ-৫ পেলে বিমান ভ্রমণ করানো হবে, তখন থেকে আমি ১৬ থেকে ১৮ ঘণ্টা পড়েছি। আজ সত্যি স্বপ্ন পূর্ণ হল।

ছাত্রী শুভা আক্তার বলেন, একদিকে জিপিএ-৫ অন্যদিকে বিমাণ ভ্রমণ; আমি খুবই এক্সাইটেড আমি সামনে আরো বেশি মনযোগ দিয়ে পড়ালেখা করব। ভ্রমণে অংশগ্রহণকারী সদস্য নিপা, তানজিনা, ঝুমুর, পাবেল ও তানিম তাদের আবেগময় অনুভূতি ব্যক্ত করেন।

এ বিষয়ে কমলপুর হযরত শাহজালাল (র.) আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আনিসুর রহমান আদিল বলেন, আমাদের মাদ্রাসার শিক্ষকরা খুবই আন্তরিক ও ছাত্র-ছাত্রীরা খুবই মনযোগী। সেই সঙ্গে অভিভাবকরা অনেক দায়িত্বশীল হওয়ায় এমন ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। আমরা যে পরিকল্পনা করে পাঠদান পরিচালনা করছি তাতে আগামী বছর হতে শতভাগ জিপিএ-৫ অর্জনে সক্ষম হব ইনশাআল্লাহ ।

তিনি জানান, বিগত বছরেও জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীসহ ১০ জনকে পড়াশুনায় উদ্বুদ্ধ করার জন্য বিমান ভ্রমণ ও বর্ষসেরা শিক্ষকদের ওমরাহ হজ্ব করানো হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন বলেন, প্রতিষ্ঠানটি নানামুখি উদ্যোগ নিয়ে দ্রুত ভাল ফলাফল অর্জন করছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আহসান বলেন, ছাত্রদের জিপিএ-৫ পেলেই বিমান ভ্রমণ এটা সত্যিই খুবই সুন্দর উদ্যোগ। এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করার জন্য প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে।


এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ