কুলাউড়ায় নি র্বি ঘ্নে পূজা উদযাপনের আহবান সেনাবাহিনীর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

কুলাউড়ায় নি র্বি ঘ্নে পূজা উদযাপনের আহবান সেনাবাহিনীর

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ১২:০৪:৪২ অপরাহ্ন

কুলাউড়ায় নি র্বি ঘ্নে পূজা উদযাপনের আহবান সেনাবাহিনীর

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন লে: কর্ণেল সাজ্জাদুল আহসান। দূর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে মঙ্গলবার দিনব্যাপী তিন উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

মঙ্গলবার বিকালে সিলেট বিভাগের সবচেয়ে বড় এবং ভক্তপ্রিয় পূজা মণ্ডপ কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের শিববাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন করেন লে: কর্ণেল সাজ্জাদুল আহসান। এসময় তাঁর সাথে ছিলেন মেজর আকিব ও ক্যাপ্টেন আল ইমরান আদনান।

পরিদর্শন শেষে লে: কর্ণেল বলেন, আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনী সার্বক্ষণিক তদারকিতে থাকবে। বিশেষ করে সিলেট বিভাগের সবচেয়ে বড় এই শিববাড়ী পুজা মণ্ডপে প্রচুর দর্শনার্থীদের আগমন ঘটে। কাজেই শিববাড়ী পুজা মণ্ডপে যাতে সকল ধরনে নিরাপত্তা নিশ্চিত হয় সে ব্যাবস্থা নিচ্ছে সেনাসহ আইনশৃংখলা বাহিনী।

এব্যাপারে কুলাউড়া ক্যাম্পের ক্যাপ্টেন আল ইমরান আদনান জানান, দূর্গা পূজার সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে। অত্যন্ত সৌহার্দপূর্ন পরিবেশে এবার দূর্গা পূজা পালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী