বাঙালি সাজে দেবীবোধনে খুশির আমেজে রানি-কাজল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২১ PM

মুম্বাইতে মুখার্জি বাড়ির পূজা বেশ জনপ্রিয়

বাঙালি সাজে দেবীবোধনে খুশির আমেজে রানি-কাজল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০৭:১২:১৬ AM

বাঙালি সাজে দেবীবোধনে খুশির আমেজে রানি-কাজল

ছবি:সংগৃহীত


সনাতন ধর্মের বাঙালিরা যেখানে রয়েছেন, সেখানেই তারা দুর্গাপূজার আয়োজন করেন। তা সে রাজধানী দিল্লি হোক বা মায়নগরী মুম্বাই। ভারতের বাণিজ্যিক রাজধানীতেও ধুমধাম করে দুর্গাপূজা হয়। আয়োজনে তারকারাও থাকেন। মায়ানগরীতে মুখার্জি বাড়ির পূজা বেশ জনপ্রিয়। যা সবার কাছে রানি-কাজলদের বাড়ির পূজা বলেই পরিচিত।

বুধবার (৯ অক্টোবর) তিথি মেনে দেবী দুর্গার অকালবোধনে হাজির ছিলেন “মুখার্জি সিস্টার্” রানি ও কাজল। ষষ্ঠীর মণ্ডপেই দুই তারকার খোশ আড্ডার মুহূর্ত ক্যামেরাবন্দি হয়।

মুম্বাইয়ের সবচেয়ে পুরানো এবং অভিজাত পূজা এই মুখোপাধ্যায় বাড়ির পূজা। তারকাদের উপস্থিতি এই পূজায় তো দেখা যায়ই, পাশাপাশি বাড়ির একাধিক সদস্যও বলিউডের প্রথমসারির তারকা। প্রতিবার সেখানে দেখা যায় তনুজা, কাজল, রানি মুখোপাধ্যায়দের।

পূজার দিনগুলোতে বলিউড তারকারা খোলস ছেড়ে বাঙালিয়ানা উপভোগ করেন। নিজের হাতে পরিবেশন করেন ভোগ। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানের গত কয়েক বছর ধরে মুখোপাধ্যায় বাড়ির এই পূজা হচ্ছে। সম্পর্কে রানি-কাজলদের কাকা হন দেব।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান