পূজা মণ্ডপে কেন রেগে গেলেন কাজল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২১ PM

পূজা মণ্ডপে কেন রেগে গেলেন কাজল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ১১:০২:১৭ AM

পূজা মণ্ডপে কেন রেগে গেলেন কাজল

মহাষ্টমীতে রেগে আগুন কাজল। ছবি: সংগৃহীত


সর্বজনীন দুর্গাপূজায় উত্তর মুম্বাইয়ে বাঙালি বলিউড তারকারা ভিড় জমান। কাজল, রানি মুখার্জিদের মত তারকারা আসেন এ পূজা মণ্ডপে। এবারও উত্তর মুম্বাইয়ের পূজায় আসেন কাজল। তবে এবার এখানে এসে বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা যায় এই বলিউড অভিনেত্রীকে।

জানা যায়, মণ্ডপে খাবার পরিবেশন করতে গিয়ে আচমকাই রেগে যান কাজল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাজল এক মহিলার উদ্দেশ্যে বলছেন, ‘সরে যান, পিছনে যারা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তাদের দিতে দিন।’ অপর এক মহিলা যখন জানান তিনি সবে এসেছেন, তখন কাজল বলেন, ‘মিথ্যা কথা বলা ঠিক না।’

এদিকে পূজা মণ্ডপে ভিড় জমানো পাপারাজ্জিদের ওপরও রাগ ঝাড়েন এ অভিনেত্রী। পূজার প্যান্ডেলে জুতা পরে প্রবেশ করায় পাপারাজ্জিদের ঝাড়তে দেখা যায় তাকে। এ সময় চিৎকার করে কাজল বলতে থাকেন, ‘যারা জুতা পরে এসেছেন, তারা সরে যান। সবাই পূজাকে একটু সম্মান করুন।’

উল্লেখ্য, ধুমধাম করে কাজলের বাড়িতে পালন হয় দুর্গাপূজা উৎসব। দীর্ঘদিন চলে প্রস্তুতি। এবারেও এর ব্যতিক্রম হয়নি। এদিন এ ঘটনার পর কাজলকে হাসতেও দেখা যায় কাজলকে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন