পশ্চিমবঙ্গে পূজার প্যান্ডেলে ভিন্নভাবে দেখা মিলল পরীমণির!
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২০ PM

পশ্চিমবঙ্গে পূজার প্যান্ডেলে ভিন্নভাবে দেখা মিলল পরীমণির!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০৭:৪৭:৫৭ AM

পশ্চিমবঙ্গে পূজার প্যান্ডেলে ভিন্নভাবে দেখা মিলল পরীমণির!

ছবি: সংগৃহীত


পূজার উৎসবে মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীরা। মণ্ডপে বিভিন্ন আয়োজনে নিজেদের প্রাণের এই উৎসব বরণ করে নিচ্ছেন তারা। বাংলাদেশের পাশাপাশি ভারতেও উৎসবমুখর পরিবেশে হয় শারদীয় দুর্গোৎসব। 

দেশটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষ সংখ্যায় বেশি হওয়াতে সেখানে পূজা ঘিরে নেওয়া হয় নানা উদ্যোগ, যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজারও পর্যটক। 

তবে পশ্চিমবঙ্গে এবারের দুর্গোৎসবে ভিন্নভাবে দেখা মিলল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির উপস্থিতির। তবে না, বাস্তবে নয়! সেখানকার কয়েকটি মণ্ডপের প্যান্ডেলে শোভা পাচ্ছে ওপার বাংলায় এই নায়িকার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’র পোস্টার। 

বিষয়টি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরী নিজেই। লিখেছেন, ‘শিগগিরই আসছে লাবণ্য…।’ কলকাতার বিভিন্ন মণ্ডপে নিজের সিনেমার পোস্টার দেখে খুব খুশি হয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথাও।

দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমায় পরী মণিকে দেখা যাবে ‌‌‘লাবণ্য’ চরিত্রে। যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন টলিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার।  থ্রিলার ঘরানার এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম। আর মধুমিতাকে দেখা যাবে ‘দেবযানী’ চরিত্রে। 

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। পূজার পর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন