সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ-শ্রমিকের মৃ ত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ-শ্রমিকের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০৯:১৪:১৪ পূর্বাহ্ন

সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ-শ্রমিকের মৃ ত্যু

প্রতীকী ছবি


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান রেজুয়ানুল হক (২২) মৃত্যুবরণ করেছেন। শনিবার (১২ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রেজুয়ানুল হক সুনামগঞ্জ  জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। 

এ ঘটনায় মোস্তাফিজুর রহমান নামের তার সহকর্মী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশংঙ্কাজনক বলে জানা গেছে। উন্নত  চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যস্থাপক প্রকৌশলী এ বি এম মিজানুর রহমান বলেন- সাব-জোনাল অফিসের লাইনম্যান অসতর্কতা অবস্থায় কাজ করতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী