মৌলভীবাজারে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গোৎসব
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

মৌলভীবাজারে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গোৎসব

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ০৯:৪৪:০১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গোৎসব

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে বিজয়া দশমীতে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়  ধর্মীয় উৎসব দূর্গোৎসব শেষ হয়েছে।

রোববার ১৩ অক্টোবর বিকেল থেকে জেলা সদরে প্রতিটি পূজা মন্ডপ থেকে ট্রাক, পিকআপ ভ্যানে করে প্রতিমা নিয়ে সমবেত হন শহরের চৌমোহনাস্থ কালী মন্দির প্রাঙ্গনে। সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শঙ্খ, ঢাক ঢুলের ছন্দ আর তরুনদের গান ও নৃত্যে শোভাযাত্রায় বাড়তি মাত্রা যোগ করে ভক্তদের আনন্দ উৎসবে। দেবীকে ভক্তি জানাতে রাস্তার দু’পাশে দর্শনার্থীরা ভীড় জমান। পরে একে একে প্রতিটি পূজা মন্ডপের প্রতিমা মনু নদীর চাঁদনীঘাটে গিয়ে প্রতিমা বিষর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের দূর্গা উৎসব। এবছর মৌলভীবাজার জেলা ১০০৩ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এদিকে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা