‘আমার রিজিক কেড়ে নিলেন’: অভিনেতা শাহরিয়ার নাজিম জয়
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০০ PM

‘আমার রিজিক কেড়ে নিলেন’: অভিনেতা শাহরিয়ার নাজিম জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ১১:৪৯:১৩ AM

‘আমার রিজিক কেড়ে নিলেন’: অভিনেতা শাহরিয়ার নাজিম জয়

ছবি:সংগৃহীত


অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বর্তমানে নানা প্রতিকূলতার মুখোমুখি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই তিনি বিভিন্নভাবে হেনস্তার শিকার হচ্ছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলায় তাকে আসামি করা হয়। এর পাশাপাশি, শোবিজ অঙ্গনেও কাজ হারাচ্ছেন বলে অভিযোগ করেছেন জয়।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ত্রিভুজ নিয়ে তার ক্ষোভের কথা প্রকাশ করেন জয়। তার ভাষ্যমতে, ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও তাকে প্রচারণায় উপেক্ষা করা হয়েছে। ১০ অক্টোবর ফিল্মটি মুক্তি পেলেও পোস্টার, ট্রেলার কিংবা অন্য কোনো প্রমোশনে তার উপস্থিতি ছিল না।

জয় বলেন, ‘ত্রিভুজ’ ফিল্মে আমি একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। আমার পরিচালক, প্রযোজক এবং সহশিল্পীরা আমার কাজে সন্তুষ্ট ছিলেন। কিন্তু সিনেমাটির কোনো প্রমোশনে আমার ছবি বা অংশ ব্যবহার করা হয়নি। ট্রেলারেও আমাকে রাখা হয়নি। এ বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি, ‘আমার অপরাধ কী? বৈষম্যবিরোধী আন্দোলনের পর থেকে আমি শিল্পী হিসেবে আমার অবস্থান বারবার স্পষ্ট করেছি, কিন্তু তবুও আমাকে কেন হেয় করা হচ্ছে?’জয় আক্ষেপ করে আরো বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট ছোট বিষয়গুলোকে বড় করে ট্রল করা হয়। এসব ট্রলই আজ আমার রিজিক কেড়ে নিল। কারণ এই কাজ আমার জীবিকার মাধ্যম। পোস্টারে আমার ছবি না থাকা এবং প্রমোশন থেকে বাদ পড়া প্রমাণ করে অভিনয় জগতে আমার ভবিষ্যৎ কী হবে।’

এছাড়াও রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাক মানি থেকে বাদ পড়ার ঘটনাও তুলে ধরেন জয়। তিনি জানান, ‘আমি রাফির সঙ্গে ৩ মাস ধরে এই কাজের স্বপ্ন দেখছিলাম। কিন্তু শুটিং শুরুর আগে রাফি আমাকে ফোন করে জানায়, কর্তৃপক্ষ আপাতত আমাকে এড়িয়ে চলতে বলেছে। অথচ, এটাই ছিল আমার জন্য বড় একটি সুযোগ।’শেষে হতাশা প্রকাশ করে জয় বলেন, ‘তাহলে কি এটাই ধরে নেব, বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়?’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,