৩ দফা দাবি বাস্তবায়নে বড়লেখায় প্রশাসকের সাথে নিসচা স্মারকলিপি প্রদান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

৩ দফা দাবি বাস্তবায়নে বড়লেখায় প্রশাসকের সাথে নিসচা স্মারকলিপি প্রদান

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ০৮:১৮:৪৬ পূর্বাহ্ন

৩ দফা দাবি বাস্তবায়নে বড়লেখায় প্রশাসকের সাথে নিসচা  স্মারকলিপি প্রদান

ছবি: নিজস্ব


জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা  উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টায় জনস্বার্থে ৩ দফাসহ অন্যান্য দাবি বাস্তবায়নে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার এর সাথে মতবিনিময় ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

"ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" এই প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অন্তর্ভুক্ত আজ ১৪'তম কার্যদিবসে মতবিনিময় ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, মাসব্যাপী কর্মসূচির উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব জমির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমদ, কার্যকরী সদস্য আশফাক আহমদ, এহসান আহমদ, আফজাল হোসেন রুমেল, এমরান আহমদ প্রমুখ। 

এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার এর কাছে হস্তান্তর করা হয় এবং তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য আহবান করা হয়। 

জনস্বার্থে নিসচার ৩ দফাসহ অন্যান্য দাবি সমূহ হলো: পৌরসভার অভ্যন্তরে তিন চাকার চলাচলকারী যানবাহনের নির্ধারিত ভাড়ার তালিকা প্রণয়নে কার্যকর পদক্ষেপ গ্রহনকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সড়ক দুর্ঘটনা রোধকল্পে ইজিবাইক ও ত্রি-হুইলার যানবাহনের ডানপাশ স্টিল দিয়ে বন্ধকরনে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহন করা। পৌর শহরের অভ্যন্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মূখে জেব্রা ক্রসিং স্থাপন করা এছাড়াও আলোচনার মাধ্যেমে যেসকল দাবি উপস্থাপন করা হয়েছে তার মধ্যে হেলমেটবিহীন দ্রুতগতির মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত নিয়মিত পরিচালনা করা এবং পৌর শহরে পরিবহন শ্রমিক-যাত্রী ও পথচারীদের জন্য পাবলিক শৌচাগার স্থাপনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।  

স্মারকলিপি গ্রহন করে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার বলেন, জনস্বার্থে নিসচার এই ৩ দফা দাবিসহ অন্যান্য দাবিসমূহ অত্যন্ত যুক্তিসংগত। সংশ্লিষ্টদের নিয়ে পৌর প্রশাসন থেকে সবসময় সবোর্চ্চ সেবা প্রদানের চেষ্টা করবো। এসময় তিনি নিসচার ধারাবাহিক কার্যক্রমের প্রসংশা করে সকল যৌক্তিক দাবির সাথে একাত্বতা পোষণ করে এবং সড়ক দুর্ঘটনারোধে সকল মহলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা