প্রতারণা মামলায় অভিনেত্রী জেবার ৩ বছরের কারাদণ্ড
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৩ AM

প্রতারণা মামলায় অভিনেত্রী জেবার ৩ বছরের কারাদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৩ ০৫:০০:২৮ AM

প্রতারণা মামলায় অভিনেত্রী জেবার ৩ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত


প্রতারণার করে অর্থ আত্মসাতের মামলায় অভিনেত্রী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে পৃথক দুই ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলামের আদালত মঙ্গলবার এ রায় দেন। 

বুধবার (৩০ আগস্ট) মামলার বাদী অ্যাডভোকেট মাহবুব হাসান রানা রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৪২০ ধারায় দুই বছর ও অর্থ আত্মসাতের অভিযোগে দণ্ডবিধির ৪০৬ ধারায় তাকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেবা চৌধুরী পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

২০২২ সালের ৮ মে বাদী প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে জেবার বিরুদ্ধে আদালতে মামলা করেন অ্যাডভোকেট মাহবুব হাসান রানা।

মামলার অভিযোগে বলা হয়, বাদীর কাছে জেবা চৌধুরী একটি গাড়ি (প্রাইভেট কার) ৭ লাখ টাকায় বিক্রি করেন। একটি চুক্তিপত্রের মাধ্যমে ২০২২ সালের ২০ মার্চ জেবা চৌধুরী সব টাকা বুঝে নেন। তবে গাড়ির কাগজপত্র আপডেট না থাকায় গাড়ি হস্তান্তর করেননি। চুক্তিপত্রে বলা হয়েছিল বিআরটিএ থেকে সমস্ত কাগজপত্র ঠিক করে ১৫ দিনের মধ্যে গাড়ি হস্তান্তর করবেন। কিন্তু বাদীর টাকা নিয়ে আসামি আর গাড়ি হস্তান্তর করেননি। 

মামলার পর গ্রেপ্তার হন জেবা। এরপর জামিন নিয়ে আর আদালতে হাজিরা দেননি। এ বছর ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পরে তিন জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। 

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত