কুলাউড়ায় কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

কুলাউড়ায় কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০৩:৫৩:৪২ পূর্বাহ্ন

কুলাউড়ায় কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় দেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় পৌরসভা হলরুমে কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালবেলা কুলাউড়া প্রতিনিধি মো. মহি উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান। তিনি বলেন, নতুন বাংলাদেশে সাফল্যের দুই বছরে কঠিন ধাপ অতিক্রম করেছে কালবেলা। আশা করি কালবেলা অনেক দূর এগিয়ে যাবে সৃষ্টিশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে। কালবেলা সবসময় দেশের অবহেলিত অসহায়-খেটে খাওয়া মানুষের সুখ-দুঃখের কথা জাতির সামনে তুলে ধরবে এমনটা প্রত্যাশা করছি। কালবেলা হোক দেশের সব মানুষের।

 বিশেষ অতিথির বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, নিউ নেশন প্রতিনিধি মো. মছব্বির আলী,  আমাদের সময় প্রতিনিধি খালেদ পারভেজ বক্স, মানবঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, জনকণ্ঠ প্রতিনিধি সঞ্জয় দেবনাথ, ইনকিলাব প্রতিনিধি মো. নাজমুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুস, সময়ের আলোর জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, আজকের দর্পণ প্রতিনিধি নাজমুল বারী সুহেল, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি তারেক হাসান, যায়যায় দিন প্রতিনিধি আব্দুল আহাদ। 

 এসময় উপস্থিত ছিলেন আমার সংবাদ প্রতিনিধি এইচ ডি রুবেল, দেশের কণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, ভোরের পাতা প্রতিনিধি রুবেল বখ্শ পাবেল, সংবাদকর্মী কাওসার আহমদ, ইব্রাহিম আলী, রুহুল আমীন রাজ্জাক, আশিকুল ইসলাম বাবু, সামসু উদ্দিন বাবু, ময়জুল ইসলাম, আরিফুল ইসলাম, কেফায়েত ইসলাম প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা