বড়লেখায় প্রান্তিক মৎস্য চাষিদের পোনামাছ বিতরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

বড়লেখায় প্রান্তিক মৎস্য চাষিদের পোনামাছ বিতরণ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০৭:৫২:২৫ পূর্বাহ্ন

বড়লেখায় প্রান্তিক মৎস্য চাষিদের পোনামাছ বিতরণ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৬৮ জন প্রান্তিক মৎস্য চাষিকে মঙ্গলবার বিকেলে ১০ কেজি করে বিনামূল্যে ৬৮০ কেজি পোনামাছ বিতরণ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

প্রধান অতিথি হিসেবে পোনামাছ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা মৎস্য অফিসার ড. মো. আরিফ হোসেন। 

উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজলের সঞ্চালনায় পোনামাছ বিতরণের সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফয়েজ আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, বর্ণি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউপি সদস্য আব্দুস শুকুর, আলতাফ হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা