যদি ‘দালাল’ উপাধি পেতে হয় তবে আমি দালাল: শাওন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০১ PM

যদি ‘দালাল’ উপাধি পেতে হয় তবে আমি দালাল: শাওন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০৯:৩৭:৫০ AM

যদি ‘দালাল’ উপাধি পেতে হয় তবে আমি দালাল: শাওন

ছবি:সংগৃহীত


প্রয়াত কথাসাহিত্যিক হুয়ায়ূন আহমেদের স্ত্রী, অভিনেত্রী, গায়িকা মেহের আফরোজ শাওন জানিয়েছেন, ৭ মার্চের পক্ষে কথা বলার জন্য যদি তাকে ‘দালাল’ উপাধি পেতে হয় তবে তিনি দালালই। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ কথা লেখেন।

মেহের আফরোজ শাওন লেখেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসাবে বাতিল করা হলো আজ! আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম।’

তিনি লেখেন, ‘কিছুদিন পর দেখা যাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস বাদ। নতুন স্বাধীনতা দিবস হিসাবে ৩৬ জুলাই পালিত হবে হয়তো!’

এরপর শাওন পাদটীকা হিসেবে আরও লেখেন, ‘৭ মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে ‘‘দালাল’’ উপাধি পেতে হয় তবে আমি দালাল। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল।’

উল্লেখ্য, সরকার পতনের পর নানা সময়ে বিভিন্ন পোস্ট দিয়ে আলোচনায় আসছেন শাওন। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়েও সমালোচনামূলক পোস্টে দিয়ে আলোচনায় আসেন। আবার সেই আসিফ নজরুলকে নিজের মেয়ের জামাই হিসেবে অভিনেত্রী সোহানা সাবার পোস্টে মন্তব্য করেন।

আসিফ নজরুল হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খানের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেছেন। সে অনুযায়ী, শাওন আসিফ নজরুলের শাশুড়ি। এ ছাড়া তিনি আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য তহুরা আলীর মেয়ে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,