৩ দিন কুলাউড়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

৩ দিন কুলাউড়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ০৮:৫৬:৫৭ পূর্বাহ্ন

৩ দিন কুলাউড়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

প্রতীকী ছবি


মৌলভীবাজারের কুলাউড়ায় প্রকল্পের কাজের জন্য কাল শুক্রবার (১৮ অক্টোবর) থেকে রবিবার (২০ অক্টোবর) পর্যন্ত উপজেলার বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার (১৭  অক্টোবর) বিকেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন সিলেট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন ২ প্রকল্পের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সালেহ।

তিনি জানান, প্রকল্পের আওতাধীন ১১ কেভি লাইনের কাজের জন্য শুক্রবার ভোর ৫টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা ও কাদিপুর ফিডার এবং শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হাসপাতাল ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও জানান, শনি ও রবিবার প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নার্সারি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সহযোগিতা কামনা করে সাময়িক এ অসুবিধার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা