ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ১১:০৩:০৮ পূর্বাহ্ন

ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ আটক  ১

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার(ডিবি) বিশেষ অভিযানে খলিলপুর এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ কয়ছর আহমদ (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ অক্টোবর) এসআই আবু নাইয়ুমের নেতৃত্বে ডিবির একটি দল সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার পরনের শার্ট ও প্যান্টের ভেতরে থাকা দুটি পলিব্যাগের ভেতর থেকে মোট ৪০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা যায়।

মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ”আটককৃত কয়ছর আহমদ সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকার বাসিন্দা। সে সিলেটের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে মৌলভীবাজারে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে