বেঁচে থাকার জন্য আমাকে গাইতেই হবে: ফারিণ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২১ AM

বেঁচে থাকার জন্য আমাকে গাইতেই হবে: ফারিণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ০৮:৩৮:০০ AM

বেঁচে থাকার জন্য আমাকে গাইতেই হবে: ফারিণ

ছবি:সংগৃহীত


ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। অভিনয়ের পাশাপাশি গানের ভুবনেও তার বিচরণ। হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে গেয়েছেন তিনি। গানটি নিয়ে বেশ সাড়াও পেয়েছেন শ্রোতামহলে।

তবে এবার আর মঞ্চে নয়, মাঝরাতে গান শোনালেন ফেসবুকে। তাও আবার ইংরেজিতে! ল্যাবরিন্থের ‘জেলাসি’ গেয়ে প্রশংসা কুড়ালেন এই অভিনেত্রী।

শুক্রবার মধ্যরাতের প্রথম প্রহরে সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করলেন একটি সেল্ফমেড ভিডিও। যেখানে দেখা যাচ্ছে আলো-আঁধারি মেখে বিষণ্ণ মুখে আপন খেয়ালে অভিনেত্রী গাইছেন ‘জেলাস’ গানটি। মুহূর্তর মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। গুরুত্বপূর্ণ বিষয়- গানটির সঙ্গে ফারিন লম্বা একটি বার্তা দিয়েছেন। জানালেন, উপলব্ধির কথা।

তাসনিয়া ফারিন বলেন, ‘গান গাওয়া আমার জন্য এক ধরনের থেরাপি। যখনই মন খারাপ থাকে, এই ধরণের ধ্যানে মগ্ন হয়ে যাই।’

অভিনেত্রী জানান, সাম্প্রতিক সময়ে তার জীবনে অনেক কিছুই ঘটেছে। সেসব বিশৃঙ্খলার মাঝে তিনি হারিয়ে ফেলেছিলেন তার সবচেয়ে মূল্যবান বন্ধু সংগীতকে। অভিনেত্রীর ভাষায়, ‘সংগীত আমার সবচেয়ে মূল্যবান বন্ধু। যে সব সময়, ভালো-মন্দে পাশে ছিল। এই মধ্যরাতের সেশন আবারও মনে করিয়ে দিলো, বেঁচে থাকার জন্য আমাকে গাইতেই হবে। আমি যেন মানুষের মতো চলতে-ফিরতে পারি, তার জন্য এই গানটা দরকার।’

শেষ করলেন অন্যদের প্রতি কঠিন বার্তা দিয়ে। বললেন, ‘জীবন যতই ব্যস্ত হয়ে উঠুক না কেন, সেই জিনিসটাকে হারাতে দিও না, যেটা তোমাকে জীবিত রাখে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,