কুলাউড়ায় সরকারি টিলা কাটায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

কুলাউড়ায় সরকারি টিলা কাটায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৪ ১১:০০:২৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় সরকারি টিলা কাটায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খাস টিলা কাটায় মানিক মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার লংলা দড়িদাশপুর এলাকায় টিলা কাটার অপরাধে তাকে এ জরিমানা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে এক্সকেভেটরও জব্দ করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতকে থানাপুলিশ সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, রবিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে টিলা কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এর সত্যতা পাওয়া যায়। এ সময় টিলা কাটার অপরাধে মানিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে এক্সকেভেটর জব্দ করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে