ভারতে অনুপ্রবেশের চেষ্টা,ধর্মঘর সীমান্তে আটক ৪
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

ভারতে অনুপ্রবেশের চেষ্টা,ধর্মঘর সীমান্তে আটক ৪

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৪ ১১:১২:৩৬ পূর্বাহ্ন

ভারতে অনুপ্রবেশের চেষ্টা,ধর্মঘর সীমান্তে আটক ৪

ছবি: নিজস্ব


ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে বিজিবি মাধবপুরের ধর্মঘর সীমান্তে ৪ জনকে আটক করেছে।সোমবার(২১ অক্টোবর) মধ্যরাতে তাদের আটক করে ২৫ সরাইল ব্যাটেলিয়নের ধর্মঘর বিওপির  বিজিবি জোয়ানেরা।

১৯৯৬/৩২-এস পিলারের কাছে সন্তোষপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কতোয়াকারা গ্রামের বিনব দাসের ছেলে রবি দাস (২৩), একই ঠিকানার রবি দাসের স্ত্রী  সাথী দাস (২১),হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথলং গ্রামের  খাচালাং দাসের ছেলে সোনাকান্ত দাস (৬০) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রাজাপুর গ্রামের হরেকৃষ্ণ সাহার ছেলে সুমন সাহা (২৮)।

বিজিবি ২৫ সরাইল ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করেছেন। আটকদের মাধবপুর রাতেই মাধবপুর  থানায় হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে