মৌলভীবাজারে সাবেক সচিবের বাগানবাড়িতে মিলল লা শ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

মৌলভীবাজারে সাবেক সচিবের বাগানবাড়িতে মিলল লা শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৪ ০৫:৫৩:১৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সাবেক সচিবের বাগানবাড়িতে মিলল লা শ

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক এক সচিবের ফার্ম থেকে বীরেন্দ্র মালাকার সুকু (৪০) নামের এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা সাবেক সচিব মিকাইল শিপারের মালিকানাধীন ফার্ম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তবে, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। সুকু ওই এলাকার মৃত ধীরেন্দ্র মালাকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটেরা ইউনিয়নে অবস্থিত সাবেক সচিব মিকাইল শিপারের বাগান বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন সুকু। সোমবার সকালে ফার্মের টিনের ঘরের ভিতরের একটি কাঠের তীরের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা এখনও বলা যাচ্ছেনা। বিষয়টি উদঘাটনে কাজ চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানা তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে