নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৪ ০২:১৭:৩৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

ছবি: নিজস্ব


হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত গভীর রাতে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় এসআই মো: সুমন মিয়া, এসআই অনিক পাল, এএসআই সুব্রত কুমার দাশ, এএসআই ছানোয়ার হোসেন, এএসআই মো: আল আমিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত হলো, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দরবেশপুর গ্রামের আবুল কাশেম এর পুত্র সোহাগ ওরফে ফারজান (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। সে জিআর পরোয়ানাভূক্ত পলাতক আসামী।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে