ডাকাত ও শ্রমিক লীগ নেতা গ্রে ফ তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

ডাকাত ও শ্রমিক লীগ নেতা গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৪ ০৯:২০:৩৯ পূর্বাহ্ন

ডাকাত ও শ্রমিক লীগ নেতা গ্রে ফ তা র

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম ও ডাকাত সামছুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে কুলাউড়া রেলস্টেশন ও বরমচাল ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কাইয়ুম ও সামছুলের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মঙ্গলবার ভোরে থানার ওসি মো. গোলাম আপছারের সার্বিক দিকনির্দেশনায় পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল কুলাউড়া রেলস্টেশন এলাকা থেকে পলাতক আসামি আব্দুল কাইয়ুম ও বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর থেকে সামছুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ওসি গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের সাঁড়াশি অভিযানে তাদেরকে গ্রেপ্তারের পর সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে