মসজিদে অবৈধ বিদ্যুৎ সংযোগ কমিটিকে ৫০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

মসজিদে অবৈধ বিদ্যুৎ সংযোগ কমিটিকে ৫০ হাজার টাকা জরিমানা

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৪ ০৯:৩১:২৪ পূর্বাহ্ন

মসজিদে অবৈধ বিদ্যুৎ সংযোগ কমিটিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতীকী ছবি


কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের উওর হোসেনপুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মসজিদের মিটারের কার্ড শেষ হয়ে গেলে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দেন। খবর পেয়ে গোপন সংবাদের বৃত্তিতে ২১অক্টোবর (সোমবার) বিদ্যুৎ অফিসের   নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন ও সহযোগী কর্মকর্তাদের নিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে আসেন। 

পরদিন কমিটিকে ডাকলে  মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও কমিটির সভাপতির ছেলে বিদ্যুৎ অফিসে গেলে উনাদেরকে বিদ্যুৎ অফিস কতৃপক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

মসজিদ কমিটির সভাপতি মকবুল আলী ও উনার ছেলে ক্যাশিয়ারের দ্বায়িত্বে থাকা মোঃ শাহেদ দায় এড়িয়ে  বলেন গত কয়েকদিন আগে মিটারের কার্ড শেষ হয়ে যায় তখন কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান এই সংযোগটি লাগান, উনি বলেন সরকার মসজিদ এর বিদ্যুৎ বিল মাফ করেছে সমস্যা নাই, পরবর্তীতে ২২ অক্টোবর সাধারণ সম্পাদক ও আমার ছেলে বিদ্যুৎ অফিসে যায় শুনেছি ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। 

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, কে কোন সময় বা  কাহারা সংযোগটি লাগিয়েছে তা আমি জানিনা। উনি আরও বলেন আমরা এগুলো কিছুই করিনি, যারা বিদ্যুৎ অফিসে জানিয়েছে তারা করেছে। বিদ্যুৎ অফিস জরিমানা করেছে বলে তিনি ফোন কটে দিন দেন।

নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন বলেন, পবিত্র জায়গা মসজিদ সেখানে অবৈধ সংযোগ লাগানোর দরকার ছিল কি।আমরা সংযোগটি বিছিন্ন করেছি এবং কমিটিকে ডেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি । জরিমানা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে