৪ টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

৪ টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৬:০৮:৫২ পূর্বাহ্ন

৪ টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা

ছবি: নিজস্ব


নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিত ও সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচনার জন্য মৌলভীবাজার জেলা পর্যায়ে গঠিত“ বিশেষ টাস্কফোর্স বাজার অভিযান পরিচালনা করা হয়। সেই লক্ষে টাস্কফোর্স কমিটির সদস্য এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজার, সোনার বাংলা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, সবজির পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ও মশলার মিলে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুন বাজারে অবস্থিত সোহাগ সবজি ভান্ডারকে ১ হাজার টাকা, মোজাফ্ফল সবজি ভান্ডারকে ১ হাজার টাকা, লোকনাথ বানিজ্যালয়কে ১ হাজার টাকা, সোনার বাংলা রোডে অবস্থিত রকিব মশলার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে