রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে মাধবপুরে মশাল মিছিল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে মাধবপুরে মশাল মিছিল

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৮:৪৯:২৯ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে মাধবপুরে মশাল মিছিল

প্রতীকী ছবি


রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ ও  ৫ দফা দাবি বাস্তবায়নে মাধবপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের উদ্যোগে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধা ৭ টার দিকে মাধবপুর উপজেলা সদরে মশাল মিছিলে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নিয়ে দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন। এ-সময় মশাল মিছিলটি উপজেলা শহরের অলিগলি, মহাসড়ক হয়ে উপজেলা পরিষদের মেধা চত্বরে গিয়ে শেষ হয়। মশাল মিছিলে নেতৃত্ব দেন মাধবপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান, ইমন খান, মাসুম মিয়া,বোরহান উদ্দিন রুবেল, নজরুল ইসলাম, ইশতিয়াক আহমেদ ইমন, সহ অনেকেই।

বিক্ষোভ সমাবেশে ছাত্র নেতারা বলেন, ফ্যাসিবাদ সরকারের দোসররা দেশে এখনো সাংবিধানিক সংকট সৃষ্টি করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এখনো মাঠে রয়েছে। দেশকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দিবেনা।তাই সরকারের কাছে আমাদের দাবি ৫ দফা অনতিবিলম্বে মেনে নিন। অন্যথায় ছাত্রজনতা আরো রক্ত দিতে প্রস্তুত আছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে