কুলাউড়ায় হতদরিদ্র পরিবারের মাঝে স্যানিটারি সামগ্রী বিতরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

কুলাউড়ায় হতদরিদ্র পরিবারের মাঝে স্যানিটারি সামগ্রী বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৯:৪৪:৩৭ পূর্বাহ্ন

 কুলাউড়ায় হতদরিদ্র পরিবারের মাঝে স্যানিটারি সামগ্রী বিতরণ

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের পরিচালনায় ২০টি হতদরিদ্র পরিবারের মাঝে স্যানিটারি ল্যাট্রিন নির্মাণের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার বরমচাল মিশনে এ উপকরণ বিতরণ করা হয়।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মি.পিউস প.স্না’র সভাপতিত্বে ও প্রকল্পের সমাজকর্মী ঊর্মিমালা রিছিলের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হান্স ব্যাচ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের পর সঠিক রক্ষণাবেক্ষণ না করলে তা যতই ভালো পায়খানা ঘর হোক না কেনো, স্বাস্থ্যসম্মত থাকবেনা। পরিষ্কার-পরিচ্ছন্ন পায়খানা রোগজীবাণু কম ছড়ায় এবং তা ব্যবহার করতেও স্বাচ্ছন্দ্য বোধ হয়।

বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের শিক্ষক সৌরভ তপ্ন, রিবিকা বেপারী, হান্না মুন্ডা, এডেন্টিনা লামিন প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, বিতরণকৃত উপকরণের মধ্যে ৪টি পিলার, ৫টি রিং, ১টি স্ল্যাব, ১০ পিস ঢেউটিন এবং ল্যাট্রিন নির্মাণের কাজে প্রয়োজনীয় কাঠ রয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে