বিশ্বসেরা তারকাদের তালিকায় মেহজাবীন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ AM

বিশ্বসেরা তারকাদের তালিকায় মেহজাবীন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ০৫:৩৮:৩৮ AM

বিশ্বসেরা তারকাদের তালিকায় মেহজাবীন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছবি : সংগৃহীত


ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দায় দর্শকের ভালোবাসা অর্জন করে তিনি নাম লিখিয়েছেন বড় পর্দায়। তার প্রথম সিনেমা ‘সাবা’র মাধ্যমে ঘুরে বেড়াচ্ছেন আন্তর্জাতিক মহলে। আন্তর্জাতিক তারকাদের সঙ্গে তার নাম ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।নতুন করে সুখবর পেলেন এই অভিনেত্রী। আর এটা একেবারেই অন্য রকম একটি খবর। তিনি বিশ্বব্যাপী ভক্তকুলের কাছ থেকে বিশাল একটি সুখবর পেয়েছেন। ফেসবুকের পাতায় সেটি জলজল করছে।

পৃথিবীসেরা তারকাদের কাতারে এলেন বাংলাদেশের অভিনেত্রী। আর এই পুরো কৃতিত্ব তার ভক্তদের। ফেসবুকে সক্রিয় ভক্তকুলের তালিকায় মেহজাবীনের ভক্তরা সেরা ২৫-এ (২৪তম) জায়গা করে নিয়েছে।

ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে এবার নাম উঠেছে মেহজাবীনেরও।

এই অর্জনে অভিনেত্রী সংবাদ মাধ্যমে বলেন, ‘এটা অনেক বড় পাওয়া। এ রকম যে হতে পারে, সেটা জানাই ছিল না। ফেসবুক থেকে যখন নোটিফিকেশন পাই, ফ্যানবেজ তালিকার সেরা ২৫-এ আমার ফ্যানবেজ, খুবই ভালো লেগেছে। এই তালিকার অন্যান্য নাম দেখে আরও অবিশ্বাস্য লেগেছে।’

তিনি আরও বলেন, ‘তাদের উদ্দেশে কিছু বলা খুব ডিফিকাল্ট। তাদের ভালো লাগা, ভালোবাসা একেবারে নিঃস্বার্থ। সেটার বিপরীতে ধন্যবাদ বললে বরং ছোট করা হবে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। ভক্তদের ভালোবাসায় ক্যারিয়ারে এত দূর আসা। শুরুটাও যদি মনে করি লাক্স চ্যানেল আই সুপারস্টারে আমি মুকুটটা পেয়েছিলাম দর্শকের ভোটে। সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত তারা আমাকে সমর্থন দিয়েছে।’

সম্প্রতি নিজের অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’র সাফল্য উপভোগ করছেন মেহজাবীন চৌধুরী। সিনেমাটি ইতোমধ্যে বুসান ও টরন্টোতে প্রদর্শন হয়েছে এবং দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। সামনে অভিনেত্রীর ‘প্রিয় মালতী’ সিনেমাটি মুক্তি পাবে।মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার নামের সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়া জগতে পা রাখেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। তাছাড়া বড় পর্দায়ও নাম লিখিয়েছেন অভিনেত্রী।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,