বড়লেখা থানার ওসির সাথে ব্যবসায়ী সমিতির মতবিনিময়
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

বড়লেখা থানার ওসির সাথে ব্যবসায়ী সমিতির মতবিনিময়

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৪ ১০:৪২:০৯ পূর্বাহ্ন

বড়লেখা থানার ওসির সাথে ব্যবসায়ী সমিতির মতবিনিময়

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাইয়ুম এর সাথে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মতবিনিময় করেন।

আজ ২৭ অক্টোবর রবিবার সন্ধ্যা ৬ টায় ওসি'র কার্যালয়ে মতবিনিময় সভায় সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক হাজী আব্দুল হান্নান, কমিটির উপদেষ্টা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির সদস্য এম. এম আতিকুর রহমান, আব্দুর রহমান মানিক, মীর শামীমুর রহমান, জুনেদ আহমদ, আবুল হোসেন, তারেক মাহমুদ নাজিম, আব্দুল হাসিব, শামীম আহমদ, আলা উদ্দিন আলাই প্রমুখ।

মতবিনিময় সভায় আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে ওসির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জনবল সংকটের কথা উল্লেখ করে বলেন, শীঘ্রই জনবল বাড়াতে সরকার পদক্ষেপ নিচ্ছে। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ সকলের সহযোগিতা পেলে যথাযথ পদক্ষেপ নিয়ে মাদক, চোরা কারবারি, ইভটিজিং, অসামাজিক কার্যকলাপ, সামাজিক নিরাপত্তা সহ আইন শৃঙ্খলার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় সমিতির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের উন্নয়ন ও নিরাপত্তায় সহায়তা কামনা করে প্রশাসনের নীতিগত  কার্যক্রমে গতিশীলতা আনার পক্ষে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে