কুলাউড়ায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ১
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

কুলাউড়ায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০৪:২৫:৪৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে কুলাউড়া থানা এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ মোঃ মজিদ আলী (৪৭) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এসআই এ এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল কুলাউড়া সদর থানাধীন তেলিবিল গ্রামের আটককৃত মোঃ মজিদ আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় আটকের পর মজিদ আলীকে তল্লাশি করে তার লুঙ্গির কোছা থেকে কালো রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত মজিদ আলী কুলাউড়া উপজেলার তেলিবিল গ্রামের মৃত আব্দুর রজাক মিয়ার ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে