মৌলভীবাজার কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা,এসপি’র সতর্কবার্তা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

নিয়োগ প্রক্রিয়া মেধা ও যোগ্যতার ভিত্তিতে শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে

মৌলভীবাজার কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা,এসপি’র সতর্কবার্তা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০৫:২২:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজার কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা,এসপি’র সতর্কবার্তা

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। পুলিশে জনবল নিয়োগকে কেন্দ্র করে অনেক সময় মৌলভীবাজারসহ সারা দেশে একটি চক্র প্রার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে তৎপর হয়ে উঠে।

এ বিষয়ে মৌলভীবাজারের প্রার্থীদের একটি বার্তা দিয়ে সতর্ক করেছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার (এসপি) এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

তিনি বলেন- ‘‘আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে- আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর মৌলভীবাজার জেলা-পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ায় যাচাই-বাছাই সম্পন্ন করা হবে।  কনস্টেবল পদে নিয়োগের বিদ্যমান নিয়ম-নীতি  আধুনিকায়ন করে একটি সুসংহত পদ্ধতি প্রস্তুত করেছে বাংলাদেশ পুলিশ। এ পদ্ধতিেতে নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশের পর হতে মোট ৭টি ধাপ অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাছাই করা হয়। এই নিয়োগকে সামন রেখে অনেক সময় অনেক অসাধু চাক্র, প্রতারক ও দালালরা চাকরি পাইয়ে দেবে মর্মে প্রার্থী ও তার পরিবারের সঙ্গে যোগাযাগ করে। আমি জেলার পুলিশ সুপার হিসেবে আপনাদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই- আপনারা এ ধরনের কোনো অবৈধ লেন-দেন প্রক্রিয়ার সঙ্গে নিজেেকে সম্পৃক্ত করবেন না। এই প্রক্রিয়া মেধা ও যোগ্যতার ভিত্তিতে শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন  করা হবে। আপনাদের কাছে এ ধরনের  কোনো অবৈধ প্রস্তাব যদি আসে, আপনারা সঙ্গে সঙ্গ নিকটস্থ থানার অফিসার ইনচার্জকে অথবা সরাসারি পুলিশ সুপারকে ফোনের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেবেন। আমি আশা করি- আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই নিয়োগ প্রক্রিয়াকে মেধা, যোগ্যতা এবং সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করতে পারবো ইনশা আল্লাহ।

জানা গেছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিচ্ছে বাংলাদেশ পুলিশ। এ পদে অনলাইনে আবেদনের শেষ তারিখ ছিলো ১৫ অক্টোবর।

মৌলভীবাজার জেলা পুলিশ লাইনসে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি টেস্ট নেওয়া হবে ৪, ৫ ও ৬ নভেম্বর। ৪ নভেম্বর সকাল ৮টায় জেলা পুলিশ লাইনসে প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর সকাল ১০টায় এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হবে ৪ ডিসেম্বর সকাল ১০টায়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে