বড়লেখায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইউএনও'র কাছে স্মারকলিপি প্রদান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

বড়লেখায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইউএনও'র কাছে স্মারকলিপি প্রদান

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০৬:৩০:৩৯ পূর্বাহ্ন

বড়লেখায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইউএনও'র কাছে স্মারকলিপি প্রদান


মৌলভীবাজারের বড়লেখায় পৌর শহরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান ও মতবিনিময় করেন। 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির নেতা এম. এম আতিকুর রহমান,  শৈলেন্দ্র দেবনাথ, আব্দুর রহমান মানিক, আব্দুল হাসিব, হারুনুর রশীদ, আব্দুল হক, হাজী রুহেল আহমদ, জুনাইদ আহমদ, তারেক মাহমুদ নাজিম, শামীম আহমদ, মীর শামীমুর রহমান, মোহাম্মদ মোহাম্মদ আবুল হোসাইন, আব্দুল হাফিজ প্রমুখ। 

ব্যবসায়ী সমিতির সিনিয়র সদস্য শামীম আহমদের উপর সন্ত্রাসী হামলায় ২৪ অক্টোবর বড়লেখা থানায় মামলা হয়েছে। এক সপ্তাহ অতিক্রম করেছে কিন্তু এখনও মাদক চক্রের হোতা সন্ত্রাসী ময়ুর আহমদসহ আসামি গ্রেফতার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। স্মারকলিপি ও মতবিনিময়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। 

একই সাথে প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদেরও অনুলিপি প্রদান করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে