মৌলভীবাজারে সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীরা চালু করলেন বিনা লাভের বাজার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

মৌলভীবাজারে সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীরা চালু করলেন বিনা লাভের বাজার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ১০:৫৩:৪০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীরা চালু করলেন বিনা লাভের বাজার

ছবি : সংগৃহীত


ব্যতিক্রমী উদ্যোগে পাইকারি দামেই খুচরা পণ্য বিক্রি হচ্ছে সাধারণ মানুষের মাঝে। মূলত নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বস্তি লাভের জন্য শিক্ষার্থীদের এ আয়োজন। বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন মৌলভীবাজারে চালু হয়েছে বিনা লাভের সবজি বাজার।

মঙ্গলবার সকাল থেকে মৌলভীবাজার পৌর শহরের চৌমূহনা এলাকায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সপ্তাহব্যাপী এ বাজার চালু করা হয়।

সরেজমিন দেখা যায়, ইচ্ছামতো শাক-সবজি, ডিম-আলুসহ বিভিন্ন পণ্য ক্রয় করছেন সাধারণ মানুষ। কম মূল্যে বাজার করে চোখে মুখে তাদের স্বস্তির ছাপ। খবর পেয়ে ছুটে আসছেন অনেকে। অধিকাংশই নিম্ন মধ্যবিত্ত, আসছেন মধ্যবিত্তরাও।

উদ্যোক্তাদের একজন বলেন, হাতবদল হলেই পণ্যের দাম বাড়ে, মাঝখানে সুবিধা নেয় সিন্ডিকেট; কিন্তু আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করে ভোক্তাদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছি। কোনো লাভ রাখা হচ্ছে না। এটি স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে চলবে।

এহসান জাকারিয়া নামের একজন জানান, বাজার সিন্ডিকেট ভাঙতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে এ বাজার চালু হয়েছে। শিক্ষার্থীদের বিনা লাভের বাজার স্বস্তি দিচ্ছে ক্রেতাদের।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে