আমার বাচ্চা ভালো লাগে তাই চুরি করে নিয়ে এসেছি!
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

আমার বাচ্চা ভালো লাগে তাই চুরি করে নিয়ে এসেছি!

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ১১:৩৫:৫৪ পূর্বাহ্ন

আমার বাচ্চা ভালো লাগে তাই চুরি করে নিয়ে এসেছি!

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে চুরি করা এক বাচ্চাসহ এক নারীকে আটক করেছে এলাকাবাসী। ওই নারীর নাম আকলিমা বেগম।আকলিমা উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়,মঙ্গলবার (২৯ অক্টোবর)এলাকাবাসী ২-৩ বছরের একটি বাচ্চাকে ওই নারীর কোলে দেখলে এলাকাবাসীর সন্দেহ হয়। বাচ্চার হদিস বের করতে সবাই চাপ দিতে থাকে।সকলের চাপের মুখে ওই নারী ঘটনার সত্যতা প্রকাশ করে ।সে জানায়,সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা থেকে বাচ্চাটিকে  চুরি করে নিয়ে এনেছেন।তিনি জানানতার বাচ্চা ভালো লাগে।তার বাচ্চা নেই।এজন্য সে চুরি করে নিয়ে এসেছেন।তবে তার মধ্যে একটি অপরাধবোধ কাজ করছে। এখন তিনি বাচ্চাটিকে ফেরত দিতে চান। 

তিনি কেন দিরাই গিয়েছিলেন সে বিষয়ে কিছুই বলেন নি। এদিকে সুনামগঞ্জের দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই বাচ্চার ব্যাপারে আমাদের থানায় নিখোঁজের কোন ডায়েরি হয়নি। তবে আমরা এটি খোঁজখবর নিয়ে দেখছি। মাধবপুরের  কাশিমনগর ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ জানান, বিষয়টি আমরা তদন্ত করছি। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক । বাচ্চাটিকে তাদের প্রকৃত বাবা-মার কাছে ফিরিয়ে দিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।কেউ বাচ্চাটিকে চিনে থাকলে অনতিবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি। 


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে