বিচারক হলেন শবনম ফারিয়া!
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ AM

বিচারক হলেন শবনম ফারিয়া!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ০৪:১৩:১১ AM

বিচারক হলেন শবনম ফারিয়া!

অভিনেত্রী শবনম ফারিয়া ছবি : সংগৃহীত


অভিনয় নিয়ে এখন আগের মতো ব্যস্ত নন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যক্তিজীবন, পড়াশোনা, সাংবাদিকতা আর চাকরির সুবাদে মিডিয়া থেকে অনেকটাই দূরে আছেন তিনি। তবে অনুরোধের খাতিরে মাঝে মধ্যেই ক্যামেরার সামনে দাঁড়ান এই অভিনেত্রী। গেল ঈদে তাকে দেখা গেছে সাজিন আহমেদ বাবুর ‘ভারপ্রাপ্ত বউ’ নাটকে।

বেশ ক’দিন পর আবারও খবরের শিরোনামে এলেন শবনম ফারিয়া। তবে এবার অভিনয় কিংবা ব্যক্তিজীবন নিয়ে নয়। একটি রিয়েলিটি শো’য়ের বিচারকের আসনে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে এটি কোনো সুন্দরী প্রতিযোগিতা নয়, একটি কমেডিভিত্তিক শো। নাম ‘হা শো’। এনটিভিতে প্রচার হওয়া অনুষ্ঠানটির সপ্তম আসরের প্রধান বিচারক হচ্ছেন তিনি। আর তার সঙ্গে বিচারকের আসনে দেখা যাবে অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান।

শবনম ফারিয়া বলেন, ‘সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। সেই ভাবনা থেকে “হা শো”র সঙ্গে যুক্ত হওয়া। সেখানে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটিও আনন্দের। আশা করছি, জমজমাট আসর হবে এবার।’

জানা গেছে, এরই মধ্যে দেশের নানা অঞ্চলের প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন পর্বের স্টুডিও শুটিংয়ের কাজ শুরু হয়েছে রাজধানীর তেজগাঁওয়ের এনটিভির স্টুডিওতে।

২০১০ সালে ‘হা শো’র ফাইনালিস্ট পারফর্মার ছিলেন আবু হেনা রনি। তিনিই এর উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন যৌথভাবে কাজী মোহাম্মদ মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,