‘রহস্যময়’ ভাইরাল ছবিটিতে আপনি কী দেখছেন?
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

‘রহস্যময়’ ভাইরাল ছবিটিতে আপনি কী দেখছেন?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ১২:০০:৩৯ অপরাহ্ন

‘রহস্যময়’ ভাইরাল ছবিটিতে আপনি কী দেখছেন?

ছবি: সংগৃহীত


অপটিক্যাল ইলিউশনের ভাইরাল হয়েছে একটি ছবি । এতে শুধু ধাঁধা আছে তা কিন্তু নয়। এই ছবিটি বলে দেবে আপনার ব্যক্তিত্ব নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। অপটিক্যাল ইলিউশনের এই ছবি বলে দেবে আপনি অবসাদে ভুগছেন কিনা। সব উত্তর পেতে হলে ছবিটি একনজর দেখুন। সবকিছু নির্ভর করছে আপনার দেখার ওপর। আপনি প্রথমে কী দেখছেন এই ছবিতে?

বর্তমানে অবসাদের শিকার হয়ে অনেকেই অল্প বয়সে বেছে নিচ্ছে চরম পথ। কিন্তু অবসাদ থেকে সহজেই বেরিয়ে আসা সম্ভব। প্রথমেই এ বিষয়ে গুরুত্ব দিলে সহজেই অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এজন্য সবার আগে জানতে হবে কার মধ্যে কি পরিমাণে লুকিয়ে রয়েছে অবসাদ। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কাণ্ড ঘটান অবসাদের কারণে।

আজকের ছবিটিতে রয়েছে একটি জঙ্গলের দৃশ্য। কিন্তু ছবিটির মধ্যেই লুকিয়ে আছে টুকরো টুকরো ছবি—জঙ্গলের গাছপালার মধ্যে একটি মুখের আদল। আবার এক জায়গায় যেন তৈরি হয়েছে একটি মহিলার অবয়ব, যিনি আপেল পাড়ছে।

প্রথমে আপেল পাড়ছেন এক নারী এমন দৃশ্য দেখলে


ছবিটির মধ্যে যদি এই দৃশ্যটি প্রথমে দৃষ্টি আকর্ষণ করে, তাহলে বুঝতে হবে, আপনি সরল-সাদাসিধে প্রকৃতির। আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ সহজেই আপনাকে অন্যরা ঠকাতে পারে।

প্রথমে নারীর মুখের আদল দেখলে

ছবিতে প্রথমে যারা নারীর মুখের আদল দেখতে পান, তারা সাধারণত এনার্জিতে ভরপুর থাকেন। নিজের লক্ষ্য পূরণের জন্য বদ্ধপরিকর থাকেন। এই ধরনের মানুষগুলো সাধারণত শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। খোলাখুলি কথা বলতে পছন্দ করেন। যে কারণে অন্যদের সঙ্গে সমস্যাও হয়। তারা খুব একটা বিচলিত হন না।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ