রাজধানীতে মিছিল করবে বিএনপির ৩ সংগঠন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

রাজধানীতে মিছিল করবে বিএনপির ৩ সংগঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ০১:৫৮:৫৫ পূর্বাহ্ন

রাজধানীতে মিছিল করবে বিএনপির ৩ সংগঠন

ফাইল ছবি (বিএনপির মিছিল)


রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার মোড় পর্যন্ত মিছিল করবে দলটির তিন অঙ্গ সংগঠন।

সোমবার (১২ জুন) বেলা ২ টা থেকে এই মিছিল করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দেওয়া হয়েছে।

বিএনপির পক্ষে থেকে বলা হয়, সোমবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার মোড় পর্যন্ত মিছিল করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। মিছিল কর্মসূচিতে মাইক ব্যবহারের অনুমতিসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা দিতে ডিএমপি কমিশনারের প্রতি চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির দপ্তর থেকে জানানো হয়, বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠনের ডাকা ‘তারুণ্যের সমাবেশ’ সামনে রেখে প্রচার-প্রচারণার অংশ হিসেবে ১২ জুন রাজধানীতে বর্ণাঢ্য মিছিল করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। এতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ