ডলারের বিপরীতে রুপির দাম ইতিহাসের সর্বনিম্ন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

ডলারের বিপরীতে রুপির দাম ইতিহাসের সর্বনিম্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০৫:২২:৫০ পূর্বাহ্ন

ডলারের বিপরীতে রুপির দাম ইতিহাসের সর্বনিম্ন

ছবি: সংগৃহীত


ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সোমবার (১১ নভেম্বর) ভারতীয় রুপির মান আরও ১ পয়সা কমে প্রতি ডলারের বিনিময়ে ৮৪ দশমিক ৩৮ রুপিতে পৌঁছেছে। খবর এনডিটিভির।

বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার ডলারের বিপরীতে রুপির মান ৫ পয়সা কমে ৮৪ দশমিক ৩৭ রুপিতে পৌঁছেছিল, যা ছিল সর্বকালের সর্বনিম্ন। কিন্তু সোমবারের শুরুতেই রুপির মান আরও ১ পয়সা কমে সর্বনিম্ন ৮৪ দশমিক ৩৮ রুপিতে পৌঁছেছে।

ফরেক্স বিশেষজ্ঞরা বলছেন, ডলার সূচকের স্থিতিশীলতা এবং বিদেশি তহবিলের প্রবাহ কমে গেলে রুপির ওপর চাপ আরও বাড়তে পারে।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) রুপির পতন ঠেকাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করেছে। সেপ্টেম্বর থেকে শুরু করে আরবিআই প্রায় ২ হাজার ৬০০ কোটি ডলার বিক্রি করেছে। তবে এ পদক্ষেপেও রুপির মানের পতন পুরোপুরি ঠেকাতে পারেনি।

বিশ্ববাজারে ডলারের শক্তি বৃদ্ধি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর, রুপির মান আরও দুর্বল হতে থাকে।

বিশেষজ্ঞদের মতে, রুপির মূল্য বাড়ানোর লক্ষ্যে আরবিআই ডলার কিনে এবং দর কমলে তা বিক্রি করে রুপির মান স্থিতিশীল রাখতে চেষ্টা করে যাচ্ছে। সেপ্টেম্বরে রুপির মান ৮৩ দশমিক ৯৭ রুপিতে নামার পর তা কিছুটা বৃদ্ধি পেলেও পরে আবার কমে যায়। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর ডলারের বিপরীতে রুপির মান ৮৩ দশমিক ৬৭ রুপিতে নেমেছিল।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক