প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৩ ১২:০০:৪০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ছবি সংগৃহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শুক্রবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটারে এ সাক্ষাৎ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বিশেষ ফ্লাইটে লাভরভ ঢাকায় আসেন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামীকাল শনিবার থেকে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে ঢাকায় এলেন লাভরভ। বাংলাদেশের স্বাধীনতার পর রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর।

গতকাল সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাভরভকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বিমানবন্দর থেকে লাভরভ সরাসরি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এসে মোমেনের সঙ্গে একান্তে বৈঠক করেন। পরে দুই পররাষ্ট্রমন্ত্রী তাঁদের প্রতিনিধিদল নিয়ে ঘণ্টাখানেক দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে তাঁরা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

মোমেনকে পাশে রেখে করা এই সংবাদ সম্মেলনে লাভরভ বাংলাদেশের প্রতি তাঁর দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের পরও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি। লাভরভ বলেন, দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় বৃহত্তম অংশীদার বাংলাদেশের সঙ্গে রাজনৈতিকসহ সর্বস্তরে সম্পর্ক জোরদারে আগ্রহী রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আজ তাঁর বাংলাদেশ সফর শেষ করে ৯ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেবেন। নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার আগে তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

F/A



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক