বাস খাদে পড়ে ২৩ জন নি হ ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

বাস খাদে পড়ে ২৩ জন নি হ ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ০১:৩৭:৫৫ পূর্বাহ্ন

বাস খাদে পড়ে ২৩ জন নি হ ত

ছবি সংগৃহীত


ব্রাজিলে অ্যালাগোস রাজ্যের দুর্গম একটি পাহাড়ি সড়কে একটি বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) দেশটির উনিয়াও দোস পালমারেস শহরের কাছে ওই দুর্গম পাহাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে।  

অ্যালাগোস রাজ্য সরকারের বরাতে এ খবর জানিয়েছে এএফপি। বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বাস খাদে পড়লে ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।  

অ্যালাগোস রাজ্য সরকার জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৪০ জন আরোহী ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ২০ মিটারের বেশি (৬৫ ফুট) গভীর খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে তৎপর রয়েছেন পুলিশ ও উদ্ধারকর্মীরা। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা। তিনি জানান, হতাহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা এবং সেবা দেবে কর্তৃপক্ষ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা