দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ০৯:৫৪:৩৫ পূর্বাহ্ন

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

ছবি: সংগৃহীত


দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে নতুন দরের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।  ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩১ হাজার ৩০২ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম কত? বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে পাওয়া আজকের সোনার দাম জেনে নিতে পারেন এখনই

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯২ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি ২ হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ২ হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক