নদী তীরে সমুচা-শিঙাড়া দোকানে ফরাসি প্রেসিডেন্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

নদী তীরে সমুচা-শিঙাড়া দোকানে ফরাসি প্রেসিডেন্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৩ ০৫:১০:০৬ পূর্বাহ্ন

নদী তীরে সমুচা-শিঙাড়া দোকানে ফরাসি প্রেসিডেন্ট

মুচা-শিঙাড়া দোকানে ফরাসি প্রেসিডেন্ট


ঢাকা সফরে এসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃষ্টির মধ্যেই রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণ করেছেন। তিনি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তুরাগ তীরে পৌঁছান। এ সময় বিক্রেতা তাকে সিঙাড়া ও সমুচা খাওয়ার অনুরোধ করেন।

ম্যাক্রোঁ বৃষ্টির মধ্যেই তুরাগ নদ ঘুরে দেখেন। এ সময় নৌকাবাইচ উপভোগ করেন তিনি। তুরাগ তীরে একজন বিক্রেতা তাকে সিঙাড়া-সমুচা খাওয়ার অনুরোধ করেন।

সেই সময়ের কয়েকটি স্থিরচিত্র গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় বিক্রেতা একটি প্লেটে কয়েকটি সিঙাড়া-সমুচা নিয়ে ম্যাক্রোঁর দিকে এগিয়ে যান।

ফ্রান্সের প্রেসিডেন্ট টিসু হাতে সিঙাড়া-সমুচা নেওয়ার চেষ্টা করেন। পরে তার সঙ্গে কথা বলেন। তবে তিনি খেয়েছেন কিনা তা জানা যায়নি। আরেকটি ছবিতে দেখা যায় ওই বিক্রেতার সঙ্গে হাত মেলাচ্ছেন ম্যাক্রোঁ। প্রেসিডেন্টের এমন আন্তরিকতায় তুরাগ তীরের মানুষ অনেক খুশি হয়েছেন। 

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ম্যাক্রোঁ।

সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। সেখানে পৌঁছলে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানাসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর জাদুঘর পরিদর্শন করেন ম্যাক্রোঁ।

ভারতে জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার পর রোববার রাত সোয়া ৮টায় ঢাকায় পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ম্যাক্রোঁর সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা।

সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার দুপুরের পর ঢাকা ছাড়েন ম্যাক্রোঁ। 

ডি ডি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক