ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৫ দিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১২/২০২৪ ১১:২৬:০৯ পূর্বাহ্ন

ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

প্রতীকী ছবি


ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে বেসরকারি খাতের ডাচ-বাংলা ব্যাংকের লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাঁচ দিন বন্ধ থাকবে।

ব্যাংকটির আবেদনের পরিপেক্ষিত বুধবার (৪ ডিসেম্বর) এ নির্দশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ‌‍নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে কোর ব্যাংকিং সার্ভিসেস পাঁচ দিন (১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত) এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস সাত দিন (৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি) সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে ডাচ-বাংলা ব্যাংক পিএলসির আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক