যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই: ড. মোমেন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই: ড. মোমেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ০৫:৩৯:৪৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই: ড. মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি সংগৃহিত


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ভিসা না দিলে সেটা যুক্তরাষ্ট্রের সরকারকে জিজ্ঞেস করেন। এটা আমাদের বিষয় না।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘স্মার্ট বাংলাদেশ: দ্য ইয়ুথ পার্সপেক্টিভ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

মার্কিন ভিসানীতি ঘোষণার পর অনেক শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রে স্কলারশিপ পাওয়ার পরও তাদের ভিসা বাতিল হচ্ছে। এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা যুক্তরাষ্ট্রের সরকারকে জিজ্ঞেস করেন। এটা আমাদের বিষয় না। এটা তাদের মাথাব্যথা, আমার না। আমাদের অধিকাংশ লোকজন এসব ভিসা-টিসা নিয়ে খুব চিন্তিত নয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, এক সময় ভারতবর্ষ ছিল মূল আকর্ষণ। এখন আর সেই অবস্থা নেই। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই, যেখানকার দূতাবাসে গিয়ে ধর্ণা দিতে হবে না, ডেকে ভিসা দেবে। মানুষের ন্যায্য অধিকার বাড়িতে পৌঁছে যাবে। পাসপোর্ট পেতে তিন সপ্তাহের বেশি লাগবে না। এয়ারপোর্টে এসে কোনো অসুবিধা হবে না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই।

তিনি বলেন, বাংলাদেশ সেই তলাবিহীন ঝুড়ির দেশ নয়, গত কয়েক বছরে স্থিতিশীলতা ও নেতৃত্বের পরিপক্কতার কারণে বাংলাদেশ অন্য উচ্চতায় পৌঁছে গেছে।

সেমিনারে সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

ডিডি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক