শ্রীলঙ্কায় ১০২ রোহিঙ্গা শরণার্থী উ দ্ধা র
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ AM

শ্রীলঙ্কায় ১০২ রোহিঙ্গা শরণার্থী উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৪ ১০:৩৯:১৪ AM

শ্রীলঙ্কায় ১০২ রোহিঙ্গা শরণার্থী উ দ্ধা র

ছবি: সংগৃহীত


মিয়ানমার থেকে ভারত মহাসাগরে মাছ ধরার ট্রলারে ভেসে আসা ১০২ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করে নিরাপদে বন্দরে নিয়ে গেছে শ্রীলঙ্কার নৌবাহিনী।

শুক্রবার (২০ ডিসেম্বর) দেশটির নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের ত্রিনকোমালি বন্দরে নিয়ে আসা রোহিঙ্গা দলে ২৫টি শিশু রয়েছে। শরণার্থী দলের সবাইকে খাবার ও পানি সরবরাহ করা হয়েছে।

তিনি জানান, তাদের ট্রলার থেকে নামানোর আগে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। বেশিরভাগ মুসলিম জাতিগত রোহিঙ্গা মিয়ানমারে ব্যাপকভাবে নির্যাতিত। দীর্ঘ সমুদ্র যাত্রায় প্রতি বছর এদের হাজার-হাজার মানুষ জীবনের ঝুঁকি নেয়। অধিকাংশই এখন দক্ষিণ-পূর্ব মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার দিকে যায়।

শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র জানান, শরণার্থীদের গন্তব্য কোথায় ছিলো, তাদের ভাষা বুঝতে পারছি না বলে জানতে সমস্যা হচ্ছে। মনে হচ্ছে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের ঝড়ো হাওয়া তাদেরকে এতো দূরে ঠেলে দিয়েছে।

২০১৭ সামরিক বাহিনীর অভিযানের সময় মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা, যা এখন জাতিগত গণহত্যা মামলা হিসেবে আর্ন্তজাতিক আদালতের বিষয়। ২০২১ সালের মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানে ক্ষমতা দখল করে এবং তারপর যুদ্ধে নাকাল দেশটি থেকে লাখ লাখ মানুষকে পালিয়ে যেতে বাধ্য করেছে।

গত মাসে জাতিসংঘ মিয়ানমারের রাখাইন রাজ্যকে সতর্ক করেছিল, রোহিঙ্গাদের ঐতিহাসিক জন্মভূমি দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। যুদ্ধের নৃশংসতায় স্থবির হয়ে গেছে রাজ্যটির বাণিজ্য ও কৃষি উৎপাদন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী