মাদ্রিদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নি হ ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

মাদ্রিদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৪ ১২:০৮:১৯ অপরাহ্ন

মাদ্রিদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নি হ ত

ছবি: সংগৃহীত


স্পেনের রাজধানী মাদ্রিদের উছেরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি সেখানে ফুড ডেলিভারির কাজ করতেন।

স্থানীয় সময় গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যাল পোস্ট উপড়ে ফেলে দুটি কন্টেইনারে ধাক্কা দেয় এবং মিজানকে আঘাত করে। আঘাতে সে রাস্তা থেকে অনেক দূরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ। গাড়ির চালক দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর আত্মসমর্পণ করেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

নিহত মিজানুর রাহমান (২৮) দুই বছর ধরে মাদ্রিদে বসবাস করছেন। তার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়ার টেংরাবাজার এলাকার হিঙ্গাজিয়া গ্রামে। তার এই অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে