ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নি হ ত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ AM

ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৪ ১২:০১:০৫ PM

ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নি হ ত

ছবি : সংগৃহীত


ব্রাজিলে বাস দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোর রাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ শোকগাথা’ হিসেবে উল্লেখ করেছেন।পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কগুলোতে ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি।

পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথমে দুর্ঘটনা কবলিত বাসটির চাকা ফেটে গিয়েছিল। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী যান ওই বাসটিতে সজোরে ধাক্কা দেয়। এমন সময় মাঝখানের বাসটিতে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ট্রাকটিতে করে একটি গ্রানাইট ব্লক নেওয়া হচ্ছিল। ওই সংঘর্ষের কারণে ব্লকটি বাসটির ওপরে পরে। এতে বাসের ভেতর আটকে পড়ে ও আগুনে প্রাণহানির এ ঘটনা ঘটে। তবে পেছনের গাড়ির কেউ প্রাণ হারাননি।

পুলিশ ৩৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন। সড়ক থেকে বাসের ধ্বংসাবশেষ সরাতে ক্রেনের প্রয়োজন হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ