বড়দিন উপলক্ষে ভ্রমণে বেরিয়ে কঙ্গোতে ফেরি ডুবে ৩৮ জনের মৃ ত্যু
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ AM

বড়দিন উপলক্ষে ভ্রমণে বেরিয়ে কঙ্গোতে ফেরি ডুবে ৩৮ জনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৪ ০৭:৩৮:৫৭ AM

বড়দিন উপলক্ষে ভ্রমণে বেরিয়ে কঙ্গোতে ফেরি ডুবে ৩৮ জনের মৃ ত্যু

ছবি: সংগৃহীত


ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর একটি নদীতে বড়দিন উপলক্ষে ভ্রমণকারী যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শতাধিক নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) গভীর রাতে বুসিরা নদীতে ফেরিটি ডুবে যাওয়ার পর এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আরেকটি নৌকাডুবিতে ২৫ জন নিহত হওয়ার চার দিনেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটল।

দুর্ঘটনাস্থলের কাছে নদী তীরবর্তী শেষ শহর ইনগেন্দের মেয়র জোসেফ জোসেফ কাঙ্গোলিঙ্গোলি জানান, ফেরিটি অন্য জাহাজের একটি বহরের অংশ হিসেবে যাত্রা করছিল। যাত্রীরা পেশায় মূলত ব্যবসায়ী ছিলেন।

ইনজেন্দের বাসিন্দা এনডোলো কাদ্দির মতে, ফেরিটি ৪০০ জনেরও বেশি যাত্রী বহন করছিল। তাই বিশ্বাস করার কারণ রয়েছে যে, আরও মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় সরকারের কর্তৃপক্ষ এখনো এই ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। উদ্ধার অভিযান সম্পর্কে বিশদ জানায়নি।

কঙ্গোর কর্মকর্তারা প্রায়শই নৌকাগুলোতে অতিরিক্ত বোঝাই করা নিয়ে সতর্ক করে। নদীতে সুরক্ষা ব্যবস্থা লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়াতেও জোর দেয়। তবে প্রত্যন্ত অঞ্চলে সড়কে গণপরিবহন চালানোর সামর্থ্য নেই অনেকের।

এর আগে গত অক্টোবরে দেশটির পূর্বাঞ্চলীয় কিভু হ্রদে শত শত যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়। গত জুনেও কিনশাসার নিকটবর্তী মাই-এনদোম্বে প্রদেশের মুশি শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কোয়া নদীতে একই ধরনের দুর্ঘটনায় আরও ৮০ জন প্রাণ হারিয়েছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ