ক্যান্সারে আক্রান্ত পুতিন, ক্ষমতা ছাড়ছেন জানুয়ারিতে!
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ AM

ক্যান্সারে আক্রান্ত পুতিন, ক্ষমতা ছাড়ছেন জানুয়ারিতে!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৪ ১১:০৬:২১ AM

ক্যান্সারে আক্রান্ত পুতিন, ক্ষমতা ছাড়ছেন জানুয়ারিতে!

ছবি : সংগৃহীত


রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষক ভ্যালেরি সলোভেইয়ের উদ্ধৃতি দিয়ে দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে,রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সেই সাথে দেখা দিয়েছে পারকিনসন রোগের লক্ষণও। এজন্য গত ফেব্রুয়ারিতে তার জরুরি অপারেশন করা হয়েছে। এই কারণে আগামী বছরের শুরুতে ক্ষমতা ছাড়ার পরিকল্পনা করছেন পুতিন।

ইতিহাসবিদ ও পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্ট মস্কো স্টেট ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনের সাবেক প্রধান  ভ্যালেরি সলোভেই জানিয়েছেন,দ্বিতীয় ডায়াগনোসিসে তার পারকিনসন ধরা পড়ায় তা শারীরিক অবস্থার জন্য ভয়াবহ নয়। এর ফলে মানুষের জনসমক্ষে আসা সীমিত হতে পারে। কিন্তু আরেকটি ভয়াবহ রোগ ধরা হয়েছে তার, সেটি হলো ক্যান্সার।

এদিকে ক্রেমলিনের পর্যবেক্ষকরা বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের যেসব ফুটেজ দেখা গেছে তাতে মনে হয়েছে তার পারকিনসন রোগের লক্ষণ থাকতে পারে। এর পরই তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর এলো। তবে, সম্প্রতি টেলিভিশনে প্রচারিত একটি মিটিংয়ে পুতিনকে কাশতে দেখা যায়। এরপর এ সপ্তাহের শুরুর দিকে তার কোনো স্বাস্থ্যগত সমস্যা নেই বলে জানিয়ে দেয় ক্রেমলিন। 

ওই বৈঠকে করোনা ভাইরাস সংশ্লিষ্ট অর্থনৈতিক ইস্যুতে শীর্ষ কর্মকর্তাদের সামনে বক্তব্য রাখছিলেন পুতিন। কিন্তু তার কাশি আসায় বাক্য শেষ করতে পারছিলেন না। অনেক কষ্ট করতে হয় তাকে বাক্য শেষ করতে। পরে ওই ফুটেজ এডিট করা হয়েছে। তাতে পুতিনের কাশিকে স্বল্প মাত্রায় দেখানো হয়েছে। 

উল্লেখ্য পুতিনের পারকিনসন রোগ আছে, এ দাবি জোর দিয়ে অস্বীকার করেছে ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন সুস্থ আছেন। তার পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। তবে পুতিনের ক্যান্সার ও জরুরি অপারেশনের বিষয় সম্পর্কে কিছু বলা হয়নি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ