ছবি : সংগৃহীত
ব্রাজিলের দক্ষিণাঞ্চলের পর্যটন নগর গ্রামাডোতে বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় ১৭ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স অ্যাজেন্সি (সিডিএ)।
গতকাল রবিবারের (২৩ ডিসেম্বর) এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে সিডিএ জানায়, নিয়ন্ত্রন হারিয়ে বিমানটি একটি ঘরের চিমনিতে ধাক্কা দেয়।এরপর আরেকটি ভবনের দ্বিতীয় তলায় ধাক্কা লেগে একটি মোবাইল ফোনের দোকানের ওপর গিয়ে পড়ে এই ছোট বিমানটি।
এই ঘটনায় বিমানের ১০ জন যাত্রীর সবাই তৎক্ষণাৎ মারা গেছেন। এদিকে আহতের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।
প্রাথমিক পর্যবেক্ষণে দুর্ঘটনার কারণ জানা যায়নি।স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে,বিমানটি পরিচালনা করছিলেন স্থানীয় এক ব্যবসায়ী লুইজ ক্লডিও গালেজ্জি। পরিবার নিয়ে সাও পাওলো প্রদেশ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করছিলেন তিনি।দুর্ঘটনার পর এক বিবৃতিতে লুইজের প্রতিষ্ঠান বলে, ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই দুর্ঘটনার শিকার সবার পরিবারের প্রতি সহমর্তিতা প্রকাশ করছি।’
লুইজের বিমানটি রিও গ্রান্ডে প্রদেশের ক্যানেলা বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। মাত্র দশ কিলোমিটার পাড়ি দিয়ে গ্রামাডো শহরে এসে দুর্ঘটনার শিকার হয় বিমানটি।
ঠান্ডা আবহাওয়া, উঁচু পর্বত ও ইতিহাসসমৃদ্ধ স্থাপত্যকলার জন্য ব্রাজিলের বাসিন্দার কাছে গ্রামাডো শহর বেশ জনপ্রিয় পর্যটন স্পট। সূত্র: এপি নিউজ
জৈন্তাবার্তা / সুলতানা




