ছাত্র আন্দোলনে উ ত্তা ল সার্বিয়া, কথা বলতে চান প্রেসিডেন্ট
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ AM

ছাত্র আন্দোলনে উ ত্তা ল সার্বিয়া, কথা বলতে চান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ০২:৫৩:১১ AM

ছাত্র আন্দোলনে উ ত্তা ল সার্বিয়া, কথা বলতে চান প্রেসিডেন্ট

ছবি সংগৃহীত


ছাত্র আন্দোলনে এবার উত্তাল হয়ে উঠলো মধ্য ইউরোপের দেশ সার্বিয়া। একটি রেলস্টেশনের ছাদ ভেঙে পড়ার ঘটনাকে ঘিরে শুরু হয় এই আন্দোলন। রোববার (২২ ডিসেম্বর) দেশটির রাজধানী বেলগ্রেডে বিক্ষোভ দেখানোর জন্য জড়ো হয়েছিলেন প্রায় ২৯ হাজার মানুষ। আন্দোলনের নেতৃত্বে ছিলেন ছাত্ররা। তবে তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন কৃষক, শ্রমিক, শিক্ষকেরাও।

কয়েক সপ্তাহ ধরেই বেলগ্রেডে একের পর এক আন্দোলন হচ্ছে। তবে রোববারের জমায়েত ছিল ঐতিহাসিক। সরকারি হিসাব অনুযায়ী, অন্তত ২৯ হাজার মানুষের জমায়েত হয়েছে এই দিনে।

গত ১ নভেম্বর উত্তর সার্বিয়ার নভি সাদ স্টেশনে ভেঙে পড়েছিল ছাদ। এতে মৃত্যু হয় ১৫ জনের । অভিযোগ ওঠে, দুর্নীতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এরপরেই সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয়।

অভিযোগ, সাম্প্রতিককালে দুইবার ওই স্টেশনে সংস্কারের কাজ হয়েছে। একটি চীনা সংস্থাকে দিয়ে সেই কাজ করানো হয়। কাজের নামে সেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চাপের মুখে সরকার ১৩ জনকে গ্রেফতার করে। তার মধ্যে একজন মন্ত্রীও ছিলেন। কিন্তু সম্প্রতি ওই মন্ত্রীকে জেল থেকে ছেড়ে দেওয়া হলে জনতার রোষ আরও বেড়ে যায়।

প্রাথমিকভাবে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস বলেছিলেন, আন্দোলন নিয়ে তিনি এতটুকু চিন্তিত নন। বিরোধীরাই এই আন্দোলনের পেছনে কলকাঠি নাড়ছে। কিন্তু রোববারের জমায়েত দেখার পর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার প্রস্তাব দিয়েছেন তিনি।

গত সাত সপ্তাহ ধরে সার্বিয়ায় যে আন্দোলন চলছে, তার নেতৃত্ব দিচ্ছেন ছাত্ররা। অভিনেতা, কৃষক ইউনিয়নের গোষ্ঠীও তাতে শামিল হয়েছে। তবে ছাত্ররা লাগাতার রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

রোববার রাজধানী বেলগ্রেডের জমায়েতে প্রথম ১৫ মিনিট নীরবতা পালন করা হয় মৃত ১৫ জনকে স্মরণ করে। পরের আধ ঘণ্টা গর্জনের আধ ঘণ্টা বলে চিহ্নিত করা হয়েছিল। ওই আধ ঘণ্টা প্রবল আওয়াজের মাধ্যমে প্রতিবাদ দেখানো হয়।

এই ঘটনার পর সার্বিয়ার সরকার স্কুলগুলোতে শীতের ছুটি বাড়িয়ে দিয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসারও সিদ্ধান্ত নিয়েছে তারা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ