পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই ঝরলো প্রাণ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই ঝরলো প্রাণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ১২:০৫:৪৩ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই ঝরলো প্রাণ

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই ঝরলো প্রাণ


পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই চললো গুলি। তাতে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে জেলার খরগ্রাম থানার রতনপুর নলদীপ গ্রামের এক কংগ্রেস কর্মীর। নিহতের নাম ফুলচাঁদ শেখ, বয়স ৪২ বছর।


এ হত্যাকাণ্ডে উত্তপ্ত হয়ে উঠেছে গ্রামের পরিস্থিতি। গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে।


জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে শুক্রবার (৯ জুন) সকাল থেকেই মুর্শিদাবাদের পরিস্থিতি ছিল গরম। অভিযোগ ওঠে, মনোনয়নপত্র জমা নিয়ে বাম ও কংগ্রেসের সঙ্গে একাধিকবার গণ্ডগোল বাঁধে তৃণমূল কংগ্রেস কর্মীদের।


এদিন নিজ বাড়ির সামনে সন্তানকে কোলে নিয়ে বসেছিলেন ফুলচাঁদ শেখ। এসময় সেখানে কিছু তৃণমূল কর্মী এসে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। সেসময় ফুলচাঁদ তাদের হট্টগোল করতে নিষেধ করেন। এ কারণে তাকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ফুলচাঁদ। রক্তাক্ত অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা দেন।


নিহতের মায়ের দাবি, সক্রিয় কংগ্রেস কর্মী ছিলেন ফুলচাঁদ। বাড়ির সামনেই বসেছিলেন তিনি। হঠাৎ তৃণমূলের কর্মীরা এসে ঝামেলা শুরু করে। ফুলচাঁদ নিষেধ করলে তাকে গুলি করা হয়।


পরে ঘটনাস্থলে আসে খরগ্রাম থানার পুলিশ। ফুলচাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।


মুর্শিদাবাদ জেলা পুলিশ জানিয়েছে, কী কারণে গুলি চললো, কারা চালিয়েছে- সব তদন্ত করে দেখা হচ্ছে। যে গুলি চালিয়েছে তার খোঁজ চলছে।


পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্ৰহণের দিন নির্ধারিত হয়েছে আগামী ৮ জুলাই, ফল ঘোষণা তিনদিন পর। ৯ জুন থেকে মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে, চলবে ১৫ জুন পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জুন। গত বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

জৈন্তাবার্তা/মাহমুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ